,

এবার ভূমিকম্পে কাঁপলো বাইপাইল

news-image

অনলাইন ডেস্ক : নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায়মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কেবল নরসিংদীতেেই পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানীর বংশালে তিনজন ও মুগদায় একজনের মৃত্যু হয়েছে। একজন করে নিহত হয়েছেন নারায়ণগঞ্জে ও গাজীপুরে। এ ছাড়া ভূমিকম্পে আহতের সংখ্যা তিন শতাধিক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট