,

মোদির বিরুদ্ধে ঘুষের অভিযোগ রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক :গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘুষ নিয়েছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

image-11979
গুজরাটের এক জনসভায় রাহুল জানান, ‘সাহারার কাছ থেকে ঘুষ নেন নরেন্দ্র মোদি। আয়কর দফতরের নথিতে তার প্রমাণ আছে। ২০১৩ সালের ৩০ অক্টোবর আড়াই কোটি রুপি দেয় সাহারা। এরপর ওই বছরই ১২ নভেম্বর পাঁচ কোটি, ২৭ নভেম্বর আড়াই কোটি এবং ২৯ নভেম্বর পাঁচ কোটি টাকা দেয় প্রতিষ্ঠানটি। ‘

তিনি আরো বলেন, নরেন্দ্র মোদিকে টাকা দেয় বিড়লা গোষ্ঠীও। গত আড়াই বছরে এই বিষয়ে কেন কোনো তদন্ত হয়নি সেই প্রশ্নও তোলেন রাহুল।

গত মাসে দেশটিতে নোট বাতিল ইস্যুতে মোদি সরকারকে সংসদে একের পর এক আক্রমণ করে আসছে বিরোধী দলগুলো। তবে এবার সংসদ নয় মোদির গুজরাটের মাটিতেই তারি বিরুদ্ধে সরব হলেন রাহুল।

এর আগে রাহুল জানিয়েছিলেন, নোট বাতিল ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি। বলতে দিলে সংসদে ভূমিকম্প হবে। আজ সেই বিষয়েই মুখ খুললেন কংগ্রেস সহ-সভাপতি ৷অবশ্য নরেন্দ্র মোদির দল বিজেপি রাহুলের এ অভিযোগ নাকচ করে জানায়, তার এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে