,

বোরখা ছাড়া ছবি পোস্টে সৌদি তরুণী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারে বোরখা ছাড়া ছবি পোস্ট করায় এক সৌদি তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রিয়াদ পুলিশ এ তথ্য জানিয়েছে।

borkha1481623416

পুলিশ অবশ্য ওই তরুণীর নাম জানায়নি। তবে বেশ কয়েকটি ওয়েবসাইট জানিয়েছে, ওই তরুণীর নাম মালাক আল শেহরি। গত মাসে রিয়াদের প্রধান সড়কে হিজাব ছাড়া ছবি তুলতে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল মাইমান এক বিবৃতিতে জানিয়েছেন, রক্ষণশীল দেশে‘নৈতিকতার সীমা লঙ্ঘন’ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে বলা হয়, সৌদি সমাজের নিয়ম অনুযায়ী, মাথা থেকে পা পর্যন্ত বোরখা না পরে রিয়াদের একটি জনপ্রিয় রেস্তোঁরার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেছিলেন ২০ বছর বয়সী ওই নারী। এছাড়া নিষিদ্ধ সম্পর্কের পুরুষের সঙ্গেও ওই নারী প্রকাশ্যে কথা বলেছিলেন।

ফাওয়াজ আল মাইমান বলেন, ‘এ দেশে প্রচলিত যে আইন রয়েছে ওই নারী তার লঙ্ঘন করেছেন। আর এ কারণেই ওই নারীর বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে