,

জাকার্তার গভর্নরের বিরুদ্ধে ব্লাসফেমি আইনে বিচার শুরু

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসলাম অবমাননার অভিযোগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর বাসুকি টিজাহাজা পুরনামার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।বিবিসির খবরে বলা হয়, অহোক নামে পরিচিত এই গভর্নর মঙ্গলবার আদালতে অভিযোগ অস্বীকার করেছেন। এ সময় তিনি চোখের পানি ধরে রাখতে না পারায় আদালতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অহোক চীনা বংশোদ্ভূত খ্রিস্টান ধর্মাবলম্বী।

image-10756
গত ৫০ বছরের ইতিহাসে দেশটির প্রথম অমুসলিম গভর্নর পুরনামা। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ধর্মীয় সহনশীলতার একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে পুরনামার বিরুদ্ধে চলমান এই বিচারকে।

বিচারকরা বলেছেন, কোরআনের অায়াতের অপব্যবহার করে ইসলাম অবমাননা করেছেন পুরনামা। আগামী ফেব্রুয়ারিতে জাকার্তার গভর্নর নির্বাচন হবে। নির্বাচনে পুরনামার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

বিরোধীরা বলছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিম শাসন করতে পারে না। তারা কোরআনের একটি আয়াত তুলে ধরে এ দাবি করেছেন।

কিন্তু পুরনামা বলেন, কোরআনের আয়াত ব্যবহার করে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছেন বিরোধীরা। তার এই মন্তব্যের পর ইসলাম অবমাননার অভিযোগ এনেছে বিরোধীরা।

তিনি আরোবলেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে চীনা বংশোদ্ভূত পুরনামাকে ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা