,

বাংলাদেশ ব্যাংকের পর আরো রিজার্ভ চুরি হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক : ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির পর বৈশ্বিক ব্যাংকিং লেনদেন ব্যবস্থায় অভিনব কৌশলে নতুন নতুন সাইবার হামলার মাধ্যমে অন্যান্য ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি করেছে হ্যাকাররা।

swift1481601960

দি সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক টেলিকমিউনিকেশন (সুইফট)-এর এক কর্মকর্তার দেওয়া তথ্য এবং ব্যাংকগুলোর কাছে পাঠানো সুইফটের অপ্রকাশিত চিঠি থেকে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২ নভেম্বর রয়টার্সের হাতে আসা সুইফটের এক চিঠির তথ্যানুসারে, লেনদেন ব্যবস্থায় হুমকি বাড়ার বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করে বৈশ্বিক লেনদেনের মেসেজিং নেটওয়ার্ক সুইফট। এসব সাইবার হামলা ও হ্যাকিংয়ের নতুন নতুন কৌশল থেকে প্রতীয়মান সুইফটের মেসেজিং ব্যবস্থায় দুর্বলতা বিদ্যমান।

সুইফটের মেসেজিং ব্যবস্থার মাধ্যমে নিদের্শপত্র পাঠিয়ে প্রতিদিন শত শত কোটি ডলার লেনদেন করে থাকে বিশ্বের শীর্ষ ব্যাংকগুলো। সুইফট বলছে, সাইবার হামলার হুমকি বারবার ঘটে চলেছে, ঘটাতে সক্ষম হচ্ছে এবং সূক্ষ্মভাবে তা করা হচ্ছে এবং তা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত অর্থ সুইফটের মাধ্যমে পরিশোধের ভুয়া নির্দেশপত্র পাঠিয়ে চুরি করে অজ্ঞাত হ্যাকাররা। এখানে শেষ নয়। সেই থেকে গত কয়েক মাসে অনেক বার হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে এবং অর্থও চুরি হয়েছে। এফবিআই, ইন্টারপোল ও বাংলাদেশ কর্তৃপক্ষ অর্থ চুরির তদন্ত করছে। কিন্তু এর মধ্যেই নতুন করে অর্থ চুরির ঘটনায় বিশ্বজুড়ে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিরাপত্তা বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে।

সুইফটের কাস্টমার সিকিউরিটি প্রোগ্রামের প্রধান স্টিফেন জিলডারদেল বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়াকে এক সাক্ষাৎকারে জানান, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির পর এ পর্যন্ত উল্লেখযোগ্যসংখ্যক সাইবার হামলা হয়েছে, যার মধ্যে পাঁচবার তারা অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।

বিভিন্ন দেশের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সুইফটের মেসেজিং সিস্টেম ব্যবহার করে অর্থ লেনদেন করে থাকে। বেলজিয়ামভিত্তিক কো-অপারেটিভ প্রতিষ্ঠান সুইফট এবং এর মাধ্যমে লেনদেনকারী ব্যাংকগুলোই এর সদস্য।

সুইফটে হ্যাকিংয়ের নতুন কৌশলের মধ্যে রয়েছে স্থানীয় ব্যাংকের টেকনিশিয়ানদের ব্যবহৃত সফটওয়্যারে ঢুকে ভুয়া নির্দেশপত্র পাঠানোর ঘটনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে