,

ট্রাম্পের মন্তব্যে চীনের গভীর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক :এক চীন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্বেগ প্রকাশ করে।

image-10649

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, ওয়াশিংটন যদি তাইওয়ানের ব্যাপারে বেইজিংয়ের স্বার্থকে প্রাধান্য না দেয় তাহলে দুই দেশের সাথে সহযোগিতার প্রশ্নই আসে না।

তিনি আরো বলেন, চীন খবরটি জানতে পেরে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। আমি জোর দিয়ে বলতে চাই, তাইওয়ানের বিষয়টি চীনের স্বার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং চীনের মূল স্বার্থের সাথে সংশ্লিষ্ট। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়নে রাজনৈতিক ভিত্তিতে ‘এক চীন নীতি’ গ্রহণ করা হয়। যদি এই বিষয়টিতে হস্তক্ষেপ করা হয় অথবা একে ক্ষতিগ্রস্ত করা হয় , তাহলে চীন-যুক্তরাষ্ট্র সুসম্পর্ক অব্যাহত ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রশ্নই আসে না।

রবিবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এক চীন নীতি মানতে যুক্তরাষ্ট্র বাধ্য নয়। আমি এক চীন নীতি পুরোপুরিই বুঝি। কিন্তু বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে চীনের সাথে আমরা যদি কোনো চুক্তি না করি, তাহলে আমাদেরকে কেন এক চীন নীতি মেনে চলতে হবে আমি তা বুঝি না।

১৯৭৯ সালে তাইওয়ানকে এক চীনের অংশ হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে প্রায় চার দশক ধরে এ নীতি সমর্থন করে আসছে মার্কিন প্রশাসন। কিন্তু সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের সেই রীতি ভেঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেন। এরপরই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বেইজিং।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা