বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যু: আন্তর্জাতিক ফোরামে বসতে যাচ্ছেন সু চি

suchi

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফোরামে বসতে যাচ্ছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি। তিনি দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আসিয়ানের এক অনির্ধারিত বৈঠক ডেকেছেন।

আগামী ১৯ ডিসেম্বর ইয়াঙ্গুনে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এই বৈঠক হবে। খবর এশিয়ান রিভিউয়ের।

বৈঠকে মুসলিম রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মিয়ানমার সরকারের অবস্থান তুলে ধরবেন সু চি।

গত ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে আসছে।

সেনা নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আসিয়ানের সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেছেন।

আর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্সুদি গত ৬ ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নাইপেদোতে গিয়ে সু চির সঙ্গে দেখা করে রোহিঙ্গা ইস্যুতে তার সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে এসেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ