,

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাক্কায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠির বিরুদ্ধে লড়াই করতে আরও ২০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার একথা জানিয়েছেন।মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, সেনা সদস্যদের মধ্যে থাকবে বিশেষ বাহিনীর প্রশিক্ষক, পরামর্শক ও বোমা নিষ্ক্রিয়কারী দল। সিরিয়ায় অবস্থানরত মার্কিন স্পেশাল ফোর্সের ৩০০ সদস্যের সঙ্গে তারা যোগ দেবেন।

827e1d55337901a96058069049e34e36-584c2300e1856

গত মাসে মার্কিন সমর্থিত কুর্দি এবং আরব যোদ্ধারা ঘোষণা দেয় যে তারা রাক্কা দখলে অভিযান শুরু করেছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স জানিয়েছে, তারা আইএসের ‘রাজধানী’ রাক্কার উত্তরাংশে প্রবেশ করেছে।

শনিবার বাহরাইনে একটি বৈঠকে কার্টার বলেন, ২০০ জন অতিরিক্ত সেনারা স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্রসজ্জিত করা এবং তাদেরকে প্রেরণা যোগানোর কাজ করবে।

মার্কিন নেতৃত্বাধীন একটি জোট প্রধানত বিমান হামলার মাধ্যমে সিরিয়া এবং পার্শ্ববর্তী ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সিরিয়ায় মূল সংঘাতটা হচ্ছে রাশিয়া সমর্থিত সিরিয়ার বাশার-আল-আসাদের সরকার এবং তুরস্ক, গালফ দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী বাহিনীর মধ্যে।

বর্তমানে সিরিয়ার একসময়কার সবচেয়ে বড় শহর, আলেপ্পো মূল একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে সরকারপন্থী বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো দখল করে যাচ্ছে।

শনিবার বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত, স্টেফান ডি মিস্টুরা বলেছেন, সরকার যদি আলেপ্পোতে বিজয়ীও হয়, তারপরও যুদ্ধ পুরোপুরি শেষ হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা