,

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

1481343765আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার আদমাওয়া রাজ্যে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বিবিসি নাইজেরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ব্যস্ত একটি বাজারে দুইজন নারী আত্মঘাতী বোমা হামলা চালায়। অবশ্য এই হামলার দায় এখন পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি।

দেশটির জাতীয় জরুরি অবস্থা মোকাবেলা প্রতিষ্ঠানের সাদ বেললো বলেন, এই বোমা হামলায় আহত হয়েছেন আরো ৩৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মোট নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে কোন জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও দেশটির সরকারের ধারণা, এই হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম দায়ী। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা