,

ভারতে চালু হচ্ছে প্লাস্টিকের নোট

44106_rupee3কাগজের নোটের পরিবর্তে পরীক্ষামূলক ভাবে ভারতে প্লাস্টিকের নোট ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সে মতো কাজও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার লোকসভায় এক লিখিত জবাবে  এ কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি জানিয়েছেন, সরকার এই সিদ্ধান্তের কথা ২০১৪ সালের ফেব্রুয়ারিতেই সংসদে জানিয়েছিল। তখনই জানানো হয়, একশো কোটি ১০ টাকার প্লাস্টিকের নোট পরীক্ষামূলক ভাবে দেশের পাঁচটি শহরে দেওয়া হবে। এই পাঁচ শহরের মধ্যে রয়েছে কোচি, মহীশূর, জয়পুর, সিমলা এবং ভুবনেশ্বর। অর্জুন রাম জানিয়েছেন, এই নোট তৈরির যাবতীয় উপাদান সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্থমন্ত্রকের ব্যাখ্যা- প্লাস্টিক নোটের গড় আয়ু প্রায় পাঁচ বছর আর এই নোট নকল করাও কঠিন। শুধু তাই নয়, এই নোট পরিস্কার করেও নেওয়া যাবে। অস্ট্রেলিয়ায় প্রথম প্লাস্টিকের নোট ছাপা হয়েছিল। বাংলাদেশও পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের নোট একবার ছেপেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা