নাইজেরিয়ায় আত্মঘাতী হামলা: ২ আত্মঘাতী নারীসহ ৭৮ জন হতাহত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের এক বাজারে আত্মাঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী এ ঘটনায় জড়িত বলে জানা যায়। হামলায় দুই আত্মঘাতী নারীসহ ৪৫ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।
বিদেশি গণমাধ্যম জানায়, নাইজিরিয়ার বোকো হারাম আত্মাঘাতী এ হামলার দায় স্বীকার করে নিয়েছে।
নাইজিরিয়ান সেনাবাহিনী সূত্রে জানা যায়, শহরের কেন্দ্রীয় শপিং কমপ্লেক্সে দুজন আত্মাঘাতী নারী নিজেদের শরীরে সেটিং করা একটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ নিজেদের ছিন্নভিন্ন করে দেয়।
সূত্র: জিও নিউজ উর্দূ











