নবীনগরে যুবলীগ সভাপতি দুর্বৃত্তদের হামলায় শুরুতর আহত
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শামস আলমকে আজ শুক্রবার সন্ধ্যায় কতিপয় দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর আহত করেছে। জানা যায়, নবীনগর লঞ্চঘাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে । এ ব্যাপারে ওসি তদন্ত মেজবাহ উদ্দিন আহম্মেদ ঘটনা সত্যতা শিকার করেন এবং শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।











