,

নবীনগরে একই কাপড়ে বাধাঁ স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

las-udderশ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি: নবীনগরে একই কাপড়ে বাধাঁ স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হল মিটুন পাল (২৮) ও বিউটি (২০)।

বৃহস্পতিবার সকালে উপজেলার ইব্রাহিমপুর ৭নং ওয়ার্ড কুমার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিটুন পাল ইব্রাহিমপুর এলাকার ৭নং ওয়ার্ড কুমার পাড়া এলাকার নরেন্দ্র পাল এর ছেলে ও বিউটি নিহত মিটুনপাল এর স্ত্রী। বিউটির বাড়ি বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে।
এলাকাবাসীরা জানান, প্রায় ৮ মাস আগে জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বিউটির সাথে বিয়ে হয় নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার ৭নং ওয়ার্ড কুমার পাড়া এলাকার নরেন্দ্র পাল এর ছেলে মিটুন এর সাথে। বুধবার রাতে বিউটি ও মিটুন রাতের খাবার খেয়ে নিজেদের ঘরে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করার পরও ঘরের দরজা না খোলায় এলাকার লোকজনকে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে ঘরের ভেতরের চালার সাথে তিরে একই কাপড়ে বিউটি ও মিটুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় লোকজন। এসময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নিহত মিটুন ও বিউটির মরদেহ উদ্ধার করেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা ছুটে আসি ঘটনাস্থলে। চারচালা ঘরের চালার সাথের তীর থেকে একই কাপড়ে বাধাঁ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্বহত্যা বলে আমরা ধারনা করছি। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে