,

থাইল্যান্ডে বন্যায় ১৪ জনের প্রাণহানি

 

আন্তর্জাতিক ডেস্ক :থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও বন্যায় ১৪ জন মারা গেছেন। কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে দুর্যোগপ্রবণ হিসেবে ঘোষণা করেছে।থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রাবি ও খো সামুইসহ বিস্তীর্ণ এলাকায় গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কয়েকটি ফ্লাইট ও ফেরি চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে।

fe4fd7bf5185ba79758b6c21675e7c71-5846f3e9e852a

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ৮৮ জেলার ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১৪ জনের।বিবৃতিতে বলা হয়েছে, ১৩ জন আহত ও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলের ১১ প্রদেশকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নাখোন সি থামারাত প্রদেশের দক্ষিণাঞ্চলে ট্রেন লাইন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।থাইল্যান্ডে নভেম্বরের শুরু থেকে সাধারণত শীতল ও শুষ্ক মৌসুম শুরু হয়। এ সময় দেশটিতে প্রচুর পর্যটক আসেন। কিন্তু চলতি বছর এ সময় দেশটিতে অস্বাভাবিকভাবে ব্যাপক ভারী বর্ষণ শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা