,

সরকারি বাহিনীর কাছে ওল্ড সিটির নিয়ন্ত্রণ হারালো সিরিয়ার বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক :বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোর ওল্ড সিটির গোটা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। বুধবার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। এর মধ্য দিয়ে ওল্ড সিটিতে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাগুলোও ছাড়তে বাধ্য হলো বিদ্রোহীরা। চার বছর ধরে এলাকাগুলোর নিয়ন্ত্রণে ছিল তারা।

d2599ed7333163250474d616222a0eaf-5847dddf6f840

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনী ওল্ড সিটিতে প্রবেশ করতে শুরু করে। পরে অবরুদ্ধ শহরের পূর্বাঞ্চলীয় সেক্টর থেকে বিদ্রোহীদের বিতাড়িত করতে সক্ষম হয়। এ নিয়ে গত দুই সপ্তাহে সেনাবাহিনীর কাছে দুই তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীরা।
সিরিয়ান অবজারভেটরির জানায়, মঙ্গলবার রাতভর এলাকাগুলোতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। বিমান হামলা ও মর্টার শেল হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর আক্রমণের মুখে বিদ্রোহীরা ওল্ড সিটি থেকে সরে যায়। বিদ্রোহীদের একটি অংশের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন এক তুর্কি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সরকারি বাহিনী ওল্ড সিটির আংশিক নিয়ন্ত্রণ নিয়েছে, পুরোটা নিতে পারেনি। তবে এক সামরিক সূত্র রয়টার্সের কাছে দাবি করেছেন, বুধবার সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর ওল্ড সিটিতে প্রবেশ করেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিদ্রোহীদের গোলা হামলায় এক রুশ সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা