,

আম্মার মৃত্যুর খবরে তামিলনাড়ুতে ২৬ জনের মৃত্যু

jayalalithaআন্তর্জাতিক ডেস্ক : তামিনাড়–র মূখ্যমন্ত্রী জয়ললিতার শারীরিক অসুস্থতা ও মৃত্যুর খবরে সারা রাজ্যে এ পর্যন্ত ২৬ জন মারা গেছেন। তামিলনাড়–র ‘দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটি বলেছে, টেলিভিশনে আম্মার শারীরিক অবস্থার অবনতির খবর শুনে কৃষ্ণগিরি জেলার ভিরামালাইয়ে চীনা পিল্লাই (৬০), চিন্না কারাদুয়ারে মানিকচাম (৭০) ও ভিলানগামুদিতে পাপ্পাথিয়ামাল (৬৫) নামে তিন জন বৃদ্ধ অজ্ঞান হয়ে মারা যান।

একইভাবে টিভি’র খবরে আম্মার শারীরিক অবস্থার খবর শুনে নারাআলসান্ধামপট্টির বাসিন্দা সেলাবাসকরম (২৮) বুকে ব্যাথা অনুভব করেন এবং হাসপাতালে মারা যান। একই খবরে তামিলনাড়–র বারগুরে ওরাপপাম পঞ্চায়েতের সাবেক সদস্য নাগারাজ (৬২), পানাকামুথলিতে কৃষ্ণান (৩৫), ভেলোরের কারুনগালিপট্টিতে নিরাপত্তা প্রহরী বালা সুব্রামানিয়াম (৫৫) আম্মার মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হন এবং পরে মারা যান। সালেমে জয়ললিতার দল এআইএডিএমকে’র দুজন কর্মী ২৪ ঘন্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হন এবং পরে হাসপাতালে তারা মারা যান। এরা হলেন, কুল্লামাল (৬০) ও পি মুথু (৬১)। এরা দুজনেই জয়ললিতার মৃত্যুর পরবর্তি দৃশ্যগুলো টিভিতে দেখছিলেন। এছাড়াও দলটির আরও দু’জন কর্মী একই অবস্থার শিকার হয়ে মৃত্যুবরন করেন। এরা হলেন তিরুপুর জেলার চিন্নাস্বামী (৬০) ও সাভাকাত্তুপালাম জেলার মালিস্বরন (৭০)।

নাগাপাত্তিনামের সেবাভারতি সুনামি কলোনীতে জেলে ভি রামন (৬০), আনন্দারকাদ্দু রাজমিস্ত্রী ভি সমু (৬৩), সিরুকালাইকাদ্দুতে জেলে ভি স্বামীনাথন (৬২), ভেলিকিদাংগুতে ভি চন্দ্র (৪৮), মায়িলাদুথুরাইতে বি শিবাপ্রকাশম (৬২), উলুনথুকুপ্পাইতে অশোকন (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরা সবাই টিভি ধোর সময় হৃদরোগে আক্রান্ত হন। কুম্বাকোনামের তিরুনাগেস্বরমে চকালিংগামপিল্লাই (৫০), কৃষক অমৃথালিঙ্গাম (৫৩) এবং কন্যাকুমারী জেলায় এম হাসান কান ওরফে পদি খান (৬০) হুদরোগে আক্রান্ত হন এবং পরে হাসপাতালে মারা যান। ইংরেজি দৈনিক নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদনে দেখা গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়া ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স ৫০ থেকে ৭০ বছর বয়সের মধ্যে। অর্থাৎ আম্মার মৃত্যুর খবরে বয়স্ক ব্যক্তিরাই বেশি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা