,

দ. কোরিয়ার সামরিক তথ্যে উ. কোরিয়ার সাইবার হামলা!

 

আন্তর্জাতিক ডেস্ক :বিভিন্ন ধারার সাইবার হামলা রুখে দিতে ‘মিলিটারি সাইবার কম্যান্ড’ নামে একটি ইউনিট গঠন করেছিলো দ. কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, এবার সেই ‘মিলিটারি সাইবার কম্যান্ড’-এর সার্ভার হ্যাক করা হয়েছে। দ. কোরীয় সেনাসূত্রের বরাত দিয়ে উ. কোরিয়ার বিরুদ্ধে এই সাইবার হামলার অভিযোগ তোলে বিবিসি।

8c829ace6d0f26baa96c6a1ce7b08d06-5846c0e67c603

দ. কোরিয়ার একজন সেনামুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, হ্যাকিং-এর মাধ্যমে তাদের ‘মিলিটারি সাইবার কম্যান্ড’এর বেশকিছু ক্লাসিফায়েড তথ্য চুরি করেছে উ. কোরিয়া। তবে সেই তথ্যগুলো কী সংক্রান্ত, কিংবা সেগুলো কতোটা গুরুত্বপূর্ণ অথবা গুরুত্বপূর্ণ; তা জানা যায়নি এখনও।
দ. কোরিয়া আগেও উ. কোরিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে। সেসব অভিযোগ ছিল ব্যাংক আর মিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। এবার প্রথমবারের মতো সামরিক তথ্যে উ. কোরিয়াকে নিয়ে সাইবার হামলার অভিযোগ তুললো দেশটি।
এদিকে দ. কোরীয় এক বার্তা সংস্থাকে একজন সেনা মুখপাত্র বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে, ম্যালওয়্যার দিয়ে হ্যাকিং-এর মাধ্যমে অনেক গোপন তথ্যসহ বেশাকিছু সামরিক তথ্য চুরি করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা