,

অবশেষে বিজ্ঞানী সালামকে স্বীকৃতি পাকিস্তানের

 

আন্তর্জাতিক ডেস্ক :দীর্ঘ ৩০ বছরের উপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান অবশেষে তাদের প্রথম নোবেল বিজয়ীকে সম্মানিত করতে যাচ্ছে।পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী আবদুস সালাম সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায় নিজেদের মুসলিম দাবি করলেও হজরত মোহাম্মদ (সা.) পরও একজন ‘নবী’ এসেছেন বলে বিশ্বাস করে থাকে, যা ইসলামের মৌলিক বিশ্বাসের বিপরীত। পাকিস্তানের আইনমতে তারা অমুসলিম। এ কারণেই তিনি নিজ দেশে অবহেলার শিকার হয়ে থাকতে পারেন।

image-9632

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দফতর সোমবার এক বিবৃতিতে বলেছে, রাজধানী ইসলামাবাদে অবস্থিত ক্বায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সেন্টার ফর ফিজিক্স-এর নাম বিজ্ঞানী আবদুস সালামের নামে করার নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞানী আবদুস সালাম ১৯৭৯ সালে ঈশ্বরকণা আবিস্কারের পথ প্রশস্ত করার স্বীকৃতিস্বরূপ শেল্ডন গ্লাসগো ও স্টিভেন ওয়েইনবারগের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। ঈশ্বরকণা আবিস্কার হচ্ছে গত ১০০ বছরে বিজ্ঞানের মহত্তম অর্জনগুলোর একটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা