বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলেপ্পোর কবরস্থান পূর্ণ, রাস্তায় পচছে লাশ, উপচে পড়ছে মর্গ

263782_1সিরিয়ার আলেপ্পো এখন লাশের স্তূপ। লাশে পূর্ণ হয়ে গেছে সব কবরস্থান। তাই রাস্তার ওপর বিক্ষিপ্তভাবে পড়ে আছে মৃতদেহ। বিকৃত হয়ে গেছে তার অনেকগুলো। মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে নির্বিকার হয়ে। আলেপ্পোর এমনই এক চিত্র ফুটিয়ে তুলেছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে লেবাননের রাজধানী বৈরুত থেকে সাংবাদিক সারাহ এড ডিব লিখেছেন, পুরনো আলেপ্পোর কবরখানা এক বছর আগেই পূর্ণ হয়ে গেছে। নতুন কবরস্থান ভরে গেছে গত সপ্তাহে। এখন সেখানকার রাস্তায় রাস্তায় পড়ে আছে মৃত দেহ। বাড়ির পিছনে কেউবা তার স্বজনকে দাফন করেছেন। মর্গ উপচে পড়ছে লাশে। এ অবস্থায়ও সরকারি সেনারা বিরোধীদের দখলে থাকা পূর্ব আলেপ্পোতে অভিযান চালাচ্ছে। বেসামরিক মানুষের ওপর চলছে গোলা নিক্ষেপ। সেখানে আরও মানুষের মৃত্যু হবে। সেসব লাশ দাফন করার মতো কোনো জায়গা নেই বলে জানাচ্ছেন সেখানে চিকিৎসা সেবায় নিয়োজিত মেডিকেল অফিসাররা। স্থানীয় ফরেনসিক কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ আবু জাফর বলেছেন, লাশ রাখার মতো আমাদের আর কোনো স্থান নেই। মর্গ উপচে পড়ছে। আমাদের বিভাগ লাশে ভরে গেছে। স্টাফরা তাদের দায়িত্বে দেয়া মৃতদেহগুলো নিয়ে কাজে ব্যস্ত। এ অবস্থায় আমরা আর লাশ বহন করতে পারবো না। এক্ষেত্রে যদি আমাকে গণকবর দিতে বলা হয় তাহলে সেই কবর খোঁড়ার মতো মেশিন আমার কাছে নেই। উল্লেখ্য, দু’সপ্তাহ ধরে ওই এলাকায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩১০ জন। এর মধ্যে শিশু ৪২টি। ২২০ জন বিরোধী যোদ্ধা। গত সপ্তাহে সরকারি বাহিনী পূর্ব আলেপ্পোর ১৭ বর্গমাইল এলাকায় ঢুকে পড়েছে। আয়ত্তে নিয়েছে এর অর্ধেক অংশ। বাকি অর্ধেকটার দিকে তারা অগ্রসর হচ্ছে। জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক স্টিফেন ও’ব্রায়েন পূর্ব আলেপ্পোতে প্রবেশের সুযোগ চেয়েছেন। তিনি বলেছেন, ওই এলাকা ‘বিশাল এক গোরস্থান’ হওয়ার আগেই তারা সেখানে প্রবেশ করতে চান। তবে এরই মধ্যে এটা গোরস্থানে পরিণত হয়েছে। রাস্তার ওপর পচছে মৃতদেহ। এম্বুলেন্স বা উদ্ধারকারী যানবাহন তাদের কাছে যাচ্ছে না। কারণ, তারা ওই মৃতদেহের কাছে যাওয়ার চেষ্টা করলেই তাদেরকে টার্গেট করা হয়। অথবা তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি ফুরিয়ে গেছে। এ অবস্থায় সেনারা যতই অগ্রসর হচ্ছে ততই সামনে আরও বহুগুন ভয়াবহতার আশঙ্কা রয়েছে। ওই অঞ্চলে একটি মৃতদেহ বিড়ালে খাচ্ছে এমন খবর পেয়ে কিছু মানুষ এগিয়ে যান। আবু জাফর বলেন, একজন নারী ওই মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেন। এখনও জানা যায় নি ওই মৃতদেহ কার। বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন আবু জাফর। কিছুক্ষণ নীরব থেকে বলেন, আল্লাহর কসম। আমি তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। এই ভয়াবহতা তো আমার ক্ষেত্রেও হতে পারতো।

জুলাই মাস থেকে কঠোর সরকারি নজরদারিতে রয়েছে পূর্ব আলেপ্পো। সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্য ফুরিয়ে যাচ্ছে। স্থলপথে অভিযান চালানোর আগে সরকারি বাহিনী আকাশ থেবে বোমা হামলা চালিয়েছে। তাতে ওই এলাকার ৭টি হাসপাতাল ও মেডিকেল সুবিধার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। মানসিকভাবে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা ও ইনটেনসিভ কেয়ার ইউনিট আছে এমন ৫টি প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে। এখন সেনারা যেদিকে এগিয়ে যাচ্ছে সেখানে রয়েছে ৪টি হাসপাতাল। সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। চিকিৎসকরা বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা এখানে ওখানে আন্ডারগ্রাউন্ডে মেডিকেল পয়েন্ট স্থাপন করেছেন। সেখানেই সরকারি বাহিনীর চোখ এড়িয়ে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এমনই একটি ক্লিনিকে কাজ করেন একজন নার্স। তিনি বলেছেন, চিকিৎসার জন্য অপেক্ষায় থাকতে থাকতে কয়েকজন আহত ব্যক্তি মারা গেছেন। এসব ক্লিনিকে রয়েছে রক্তের স্বল্পতা। ওই এলাকার ব্লাড ব্যাংকে হামলা করা হয়েছে। ফলে তা বন্ধ রয়েছে। তা ছাড়া রয়েছে খুব ঠান্ডা। অপারেশনের পর অনেকে এমন আবহাওয়ায় মারা যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ