,

নাফ নদীর তীরে আরেক আয়লান!রোহিঙ্গা শিশু হত্যার মর্মস্পর্শী চিত্র

263823_1আয়লান কুর্দির নিথর দেহখানি তুলে ধরেছিল পশ্চিমা-মিডিয়া। এ দেশের মানুষেরও চোখ ভিজেছিল ছবিটি দেখে। বাংলাদেশের টেকনাফ উপকূলের অপরপ্রান্তে মিয়ানমার নাফ নদীর পাড়ে এটেঁল মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকা এমনই এক শিশুর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

শিশুটির নাম-পরিচয় কেউই ঠিকঠাক বলতে পারছেন না, এমন কি ছবিটির উৎসও অজ্ঞাত। তবে ছবি দেখে অনেকেই নিশ্চিত এটা নাফ নদীর তীরবর্তী সাদা কাঁদামাটির ছবি। কাঁদায় মুখ থুবড়ে থাকা নিথর শিশুটির ছবিটি যে সুপার ইম্পোজ বা ফটোশপে তৈরি হয়নি এটাও নিশ্চিত।

ধারণা করা হচ্ছে, কোনো এক রোহিঙ্গা পরিবারে শিশুটির জন্ম। ছবিটির ক্যাপশনে নানাজন লিখছেন নানাকথা। কেউ বলছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শিশুটি নিহত হয়েছে। কিন্তু ছবিতে শিশুটির গায়ে কোনো রক্ত বা গুলির দাগ দেখা যায়নি।

ফেসবুকে দেয়া ছবিটির বেশিরভাগ ক্যাপশন থেকে জানা গেছে, গত রবিবার মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতায় প্রাণ বাঁচাতে মংডু থেকে নৌকায় করে বাংলাদেশের টেকনাফ উপকূলে রওনা দেওয়া অনেক রোহিঙ্গা পরিবারের সঙ্গে ছিল শিশুটির পরিবার। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানদের কড়া নজরাদারিতে নৌকাটি এদেশের কূলে ভিড়তে পারেনি। বাঁধার মুখে ফিরে যায় মিয়ানমার সীমান্তে নাফ নদীর তীরে। সেখানে তাদের ধাওয়া করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। প্রাণ বাঁচাতে সন্ত্রস্ত ইদুঁরের মতো ছুটতে থাকে রোহিঙ্গাদের দলটি। কোন ফাঁকে কোল থেকে শিশুটি খসে পড়েছে আতঙ্কিত মা হযতো নিজেও টের পাননি। ক্ষুধা-তৃষ্ণায় কাতর শিশুটির কাঁদা থেকে মুখ তোলার শক্তিও ছিল না, প্রাণ হারায় সেখানেই।

আয়লানের চেয়েও ছোট এ শিশুটির ছবি ঘুরছে ফেসবুকে, সেইসঙ্গে উড়ছে নানা কথা। কোনো নির্ভরযোগ্য সূত্র খেকে ছবিটি সম্পর্কে সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উৎসঃ   পূর্বপশ্চিম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা