বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত জয়ললিতা, অবস্থা সঙ্কটজনক

176341_143আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে চিকিৎসারত ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা এবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা সঙ্কটজনক বলে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, রোববার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন এআইএডিএমকে নেত্রী। তার অবস্থা সঙ্কটজনক, জানিয়েছেন চিকিত্সকরা। চিকিৎসার জন্য গঠিত হয়েছে ‘মেডিক্যাল টিম’। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট এবং ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্টরা। দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এইমস্-এর চিকিত্সকদের একটি দল। যোগাযোগ করা হয়েছে লন্ডনের চিকিত্সক ড. রিচার্ড বিলের সঙ্গে।

উল্লেখ্য, জ্বর এবং ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জয়া আম্মা। এরপর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সম্প্রতি হাসপাতালের চেয়ারম্যান জানান, জয়া আম্মার ফুসফুসে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে। ট্র্যাকিওস্টমি টিউব ভালভের মাধ্যমে কথাও বলেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আড়াই মাসের মাথায় পুরোপুরি সুস্থ জয়ললিতা। তিনি নিজে সম্পূ্র্ণ সুস্থ অনুভব করলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

রোববারই দিনের শুরুতে এআইএডিএমকে মুখপাত্র জানান, পুরোপুরি সেরে উঠেছেন নেত্রী। ফিজিকাল এক্সারসাইজ, ফিজিওথেরাপি চলছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছেন তিনি। কিন্তু সন্ধ্যেতেই হৃদরোগে আক্রান্ত হলেন জয়া আম্মা। নেত্রীর অসুস্থতার খবর শুনেই হাসপাতালের বাইরে ভিড় করতে শুরু করেন দলীয় সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন আম্মার অনুগামীরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ