,

ঐশ্বরিয়ার আত্মহত্যার চেষ্টা গুজব

 

বিনোদন ডেস্ক : আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। যার কারণে এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে খবরে সয়লাব ইন্টারনেট দুনিয়া। এ নিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর চাউর হয়েছে।

ash_bg20160508045133
ঐশ্বরিয়ার মতো একজন জনপ্রিয় অভিনেত্রী আত্মহত্যার চেষ্টা করলেন আর সে খবর কেউ জানতে পারেননি? এমন প্রশ্ন এখন অনেকের মুখে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এমন ভূয়া খবরের সূত্রপাত ‘আউটলুক পাকিস্তান’ নামের একটি ব্লগ থেকে।

এ ব্লগে জানানো হয়, আত্মহত্যা করতে গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। লোকে জেনে যাবে এ ভয়ে ঐশ্বরিয়াকে বাড়িতেই চিকিৎসা করানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসকের বরাতে জানানো হয়, ঐশ্বরিয়া নাকি বলেছেন, ‘আমাকে মরতে দিন। এমন ঘৃণ্য জীবন কাটানোর থেকে মরে যাওয়াও ভালো।’

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি মুক্তির আগে থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে মনমালিন্য চলছিল বচ্চন পরিবারের। জয়া বচ্চনও প্রকাশ্যে সমালোচনা করেছিলেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরীর। রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ অভিনয় ভালোভাবে নিতে পারেনি বচ্চন পরিবার। তারপরই অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলেও এই ব্লগে জানানো হয়।

যদিও এ বিষয়ে ঐশ্বরিয়া রাই কিংবা বচ্চন পরিবারের কেউ মুখ খুলেননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে