,

ক্যালিফোর্নিয়ায় ভবনে আগুন : নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে নাচের পার্টির সময় একটি ভবনে ধরা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। ভবনটির ধ্বংসাবশেষ থেকে আরো লাশ পাওয়ার আশঙ্কা আছে।

photo-1480897696

স্থানীয় সময় রোববার প্রশাসনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে ভবনটিতে আগুন ধরে।

দুই তলা ভবনটি ব্যবহার করত একদল শিল্পী। এতে আগুনের কারণ নির্ণয় করা যায়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ শত্রুতাবশত আগুন ধরায়নি। তবে ভবনটি নীতিমালা লঙ্ঘন করে তৈরি করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

শুক্রবারের অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা ঘোষণার সময় ক্যালিফোর্নিয়ার আলামেদা কাউন্টি শেরিফ (পুলিশপ্রধান) কার্যালয়ের মুখপাত্র সার্জেন্ট রে কেলি বলেন, ‘(হতাহতের) সংখ্যাটা অনেক বড়।’

‘আমরা এখনো (প্রকৃত সংখ্যা) নির্ণয় করতে পারিনি।’

স্বজনদের দাবি, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা যেন দগ্ধদের ব্যবহৃত চিরুনি, দাঁতব্রাশের মতো জিনিসগুলো সংরক্ষণ করেন। এগুলোতে দগ্ধদের ডিএনএ থাকতে পারে। এতে করে তাদের শনাক্ত করা সহজ হবে।

ওকল্যান্ডে শুক্রবার রাত ১১টায় ধরা আগুন সাম্প্রতিককালে সবচেয়ে ভয়াবহ।

এর আগে ২০০৩ সালে রোড আইল্যান্ডের একটি নাইটক্লাবে আগুনে ১০০ জন নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে