,

সৌরভ-নুসরাতের কেমিস্ট্রিতে তোলপাড়

বিনোদন ডেস্ক :শিরোনাম দেখে নিশ্চই বুকটা ছ্যাঁত করে উঠেছে। আপনার কল্পনা শক্তির উদ্ভাবনী ক্ষমতা জাহির করার খুব একটা প্রয়োজন হবে না। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও টলিউডের হার্টথ্রব নুসরাত জাহানের রসায়ন বাস্তব জীবনে নয়, দেখতে চলেছেন আপনার টিভির পর্দাতেই৷

camestry

সৌরভ-নুসরাতকে নিয়ে একটা বিজ্ঞাপনের শ্যুটিং করতে চলেছে ‘টাটা টি’৷গলি ক্রিকেট বাঁ-হাতির ক্যারিশ্মা দিয়ে শুরু হওয়া এই টিভিসি শেষ হচ্ছে দুই তারকার চায়ের কাপে চুমুক দিয়ে। আগামী ১৮ ডিসেম্বর টাটা ২৫-কে ম্যারাথনে সৌরভই ব্র্যান্ড অ্যাম্বাসডর। শীতের সকালে সৌরভের সঙ্গে থাকবেন জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারও।

টাটার সঙ্গে সৌরভের দীর্ঘদিনের সম্পর্ক। টাটা স্টিলের কর্মীও ছিলেন সিএবি প্রেসিডেন্ট। ২০০৮-এ সৌরভ বাইশ গজকে বিদায় জানিয়েছেন। কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু খেলা ছাড়ার আট বছর পরেও চমকে দেওয়ার মতোই। এখনও কুরিয়ার থেকে ধূপকাঠি হয়ে টিএমটি বারের অ্যাডে দেখা যায় সৌরভকে। কোকাকোলাও সৌরভকেই চায়। এহেন সৌরভের সঙ্গে দেব-অঙ্কুশদের নায়িকার কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে যাবে বলেই মত বিশিষ্টদের।

ইতোমধ্যেই দাদার গলি ক্রিকেটের ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপর এই টিভিসি বাজারে আসলে কী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুখিয়ে রয়েছেন তার ফ্যানেরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে