,

প্রস্তুতি নিচ্ছেন কেয়া

keya-newবিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা কেয়া কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। কোকোলা পিনাট বিস্কুটের এই বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দেন কল্লোল। বিজ্ঞাপনটিতে বেশ সাবলীল উপস্থিতি ঘটেছে কেয়ার। এদিকে নতুন বছরে নতুন ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন এ নায়িকা। ছবির নাম ‘শিরোনামে তুমি’। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন কেয়া। বলতে গেলে নতুন বছরে নতুন এক কেয়াকে দেখতে পাবেন দর্শকরা। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, অনেকদিন পর একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করলাম। বেশ ভালো একটি কাজ ছিল। কিছুদিনের মধ্যেই সব টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে। আর আশা করছি, নতুন বছরে মুভি প্ল্যানেটের ব্যানারে ‘শিরোনামে তুমি’ শিরোনামের ছবির কাজ শুরু করব। এ ছবিতে আমার বিপরীতে থাকছেন সাইমন সাদিক। সবশেষ তার সঙ্গে ‘ব্ল্যাকমানি’ ছবিতে কাজ করেছিলাম। ছবির গল্পটা আমার বেশ পছন্দ হয়েছে। এর গল্প লিখেছেন মুজতবা সউদ। শিরোনামে তুমি’ ছবিতে আরো একজন নবাগত নায়িকাও কাজ করবেন। তার নাম তানুশা এ্যানা। উল্লেখ্য, চিত্রনায়িকা কেয়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে শুরুতেই দারুণ প্রশংসিত হন। শুরুতেই নায়ক হিসেবে পান চিত্রনায়ক রিয়াজ ও আমিন খানকে। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করলেও হঠাৎই চলচ্চিত্র থেকে হারিয়ে যান তিনি। বছরখানেক আগে অবশ্য আবারো ফিরেছেন চলচ্চিত্রে, তবে কাজ করছেন কম। সবশেষ মুভি প্ল্যানেটের ব্যানারে কেয়া সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিতে অভিনয় করেন। গত বছরের ৭ই আগস্ট ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার নায়ক হিসেবে কাজ করেন সাইমন সাদিক। নতুন বছরে নতুন করে কাজে ফেরার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে