,

শুটিংয়ের ফাঁকে শাকিব-শুভশ্রীর খুনসুটি

43256_sakibবিনোদন ডেস্ক : এপারের শাকিব খান ও কলকাতার শুভশ্রী বর্তমানে যৌথ প্রযোজনার নতুন ছবি ‘নবাব’-এর কাজ করছেন। শাকিব অভিনীত যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিতে কলকাতার শ্রাবন্তীকে ভালোভাবে গ্রহণ করে দুই বাংলার দর্শকরা। আর যে কারণে ছবিটি বিশ্বব্যাপী মুক্তিও দিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। মুঠোফোনে শাকিব খান বলেন, গত মাসে কক্সবাজারে টানা কয়েকদিন শুটিং শেষে বর্তমানে ভারতে ‘নবাব’ ছবির কাজ করছি। এই ছবিতেও ভিন্ন একটি লুকে দর্শকের সামনে হাজির হব। শুভশ্রী বেশ ভালো কাজ করছেন। তার সঙ্গে শুটিংয়ের বাইরে বেশ চমৎকার আড্ডা হচ্ছে। গল্পতেও চমক থাকছে। আমার বিশ্বাস, ‘শিকারী’ ছবির পর এ ছবিটিও বেশ পছন্দ করবেন দর্শকরা। এ ছবির শুটিংয়ে আরো কয়েকদিন ভারতে থাকতে হবে শাকিব খানকে। এরপর তিনি ঢাকা এসে হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নতুন ছবি  ‘লাভ ম্যারেজ টু’-এর কাজে চুক্তিবদ্ধ হবেন। শাহিন সুমন পরিচালিত অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের ‘লাভ ম্যারেজ’ ছবিটি দর্শক বেশ পছন্দ করেছিল। সবশেষ গত কোরবানির ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি হচ্ছে শামিম আহমেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শুটার’। এরপর নতুন কোনো ছবি মুক্তি পায়নি তার। তবে আসছে ৯ই ডিসেম্বর শাকিব অভিনীত ‘ধূমকেতু’ নামে একটি ছবি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান। গত ১৪ই নভেম্বর ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন পরীমনি ও তানহা তাসনিয়া। ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। উল্লেখ্য, ‘নবাব’ শাকিবের যৌথ প্রযোজনার দ্বিতীয় ছবি। আর শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’-তে কাজ করেন। এ ছবিতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ। ছবিটি ভারতে খুব একটা ব্যবসা না করলেও বাংলাদেশে বেশ প্রশংসা পায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে