বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরবতা ভাঙলেন লুলিয়া

 

বিনোদন ডেস্ক : রোমানিয়ান অভিনেত্রী লুলিয়া ভান্তুর। বলিউড অভিনেতা সালমান খান ও এই অভিনেত্রীকে নিয়ে প্রেম ও বিয়ের গুঞ্জন কম হয়নি।
কিছুদিন আগে লুলিয়া রোমানিয়ান একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সালমানকে বিয়ের কোনো পরিকল্পনা নেই। তবে এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে এতদিন কিছু বলেননি এই অভিনেত্রী।
salman1480848356
সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার নতুন অ্যালবামে একটি গান গেয়েছেন লুলিয়া ভান্তুর। এ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। এ সময় সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

লুলিয়া ভান্তুর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সালমান আমার ভালো বন্ধু। এর চেয়ে আর কি বলতে পারি? তার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন সবাই তার ভালো বন্ধু। তার মনটা অনেক ভালো। সুতরাং আপনি কি জানেন আমি তার বিষয়ে কী ভাবি?’

এরপর সালমানের সঙ্গে তার বিয়ের গুজব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বলেছি, আমরা ভালো বন্ধু। এর চেয়ে বেশি আর কি বলতে পারি? তাকে আমি অনেক সম্মান করি। তার জন্য আমি ভারত দেখেছি। আমি ছোটবেলা থেকেই ভারত আসতে চেয়েছি। কারণ ভারত সম্পর্কিত অনেক গল্প পড়েছি, যা পড়ে মুগ্ধ হয়েছি। শেষবার যখন ভারত ছেড়ে যাই তখন অনেক কেঁদেছিলাম। এই জায়গাটি আমি ভালোবাসি। এ দেশের মানুষকে ভালোবাসি।’

অনেক আগে থেকে সালমান-লুলিয়ার প্রেমের কথা শোনা গেলেও তাদের বিয়ের গুঞ্জন জোরালো হয় যখন লুলিয়াকে সালমানের মায়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। এরপর অভিনেত্রী প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় সালমান লুলিয়াকে সঙ্গে নিয়ে হাজির হলে সেই গুঞ্জনের পালে হাওয়া লাগে। এছাড়া বজরঙ্গিভাইজান খ্যাত এ অভিনেতার সকল পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় লুলিয়াকে। এরপর লুলিয়া রোমানিয়াতে চলে যাওয়ার পর গুঞ্জন ওঠে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। অবশেষে তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ