,

দেখুন যে কারনে নিজের সাফল্যের কৃতিত্ব সালমানকেই দিলেন হিমেশ

বিনোদন ডেস্ক :সলমনের হাত ধরেই বলিউডে তাঁর হাতেখড়ি। এক সময় প্রায় একচেটিয়া ভাবে বাজার দাপিয়েছে তাঁর গান। সঙ্গীত পরিচালক থেকে গায়ক, গায়ক থেকে বলিউডি নায়ক—সবেতেই তিনি নিজের ছাপ রেখেছেন। তবে বলিউডের দর্শক-শ্রোতার কাছে তিনি সঙ্গীত পরিচালক এবং সুরকার হিসেবেই বেশি পরিচিত। তিনি হিমেশ রেশমিয়া।

himes-binodon69
অসংখ্য সুপার হিট গান তিনি উপহার দিয়েছেন বলিউডকে। ১৯৯৮-এ ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে সলমনের সঙ্গে কাজ করে বলিউডে হাতেখড়ি হয়েছিল সঙ্গীত পরিচালক এবং সুরকার হিমেশ রেশমিয়ার। মাঝে একটা সময় শোনা গিয়েছিল সলমনের সঙ্গে নাকি ঝামেলায় জড়িয়েছেন তিনি। কারণ, ২০০৩-এ ‘তেরে নাম’ ছবির পর বেশ কয়েক বছর সলমনের ছবিতে শোনা যায়নি হিমেশের গান। কিন্তু সেই জল্পনা উড়িয়ে ‘বডিগার্ড’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো সুপার হিট ছবির জন্য একাধিক সুপার হিট গান বেঁধেছেন তিনি।

সম্প্রতি একটি টিভি শো-এ এসে সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন হিমেশ। তাঁর নতুন একটি গানের অ্যালবাম খুব শিঘ্রই মুক্তি পাচ্ছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই হিমেশ জানান, তাঁর এই অ্যালবামটি তিনি সলমনকে দেখিয়েছেন। অ্যালবামের ভিডিও, মিউজিক ট্র্যাক— সবই বেশ ভাল লেগেছে সলমনের। সলমনের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়ে নিজের যাবতীয় সাফল্যের কৃতিত্বও সলমনকেই দিয়েছেন হিমেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে