বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁস হলো দীপিকা-রণবীরের ‘ব্রেকআপ কারন

বিনোদন ডেস্ক :বলিউডে প্রেমের সম্পর্কের বিষয়টি চিরকালই যেন তাসের ঘর। এই আছে তো এই ভেঙে পড়েছে। আর এ নিয়ে চলে এন্তার গুজব, এ কথা আর সে কথা! দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের সম্পর্কও নাকি ভেঙে গেছে, এমন খবর বি টাউনে জোরদার হয়েছিল। তবে এই খবর আসলেই ছড়িয়েছে, না ছড়ানো হয়েছে ইচ্ছে করে, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে? কয়েকটি বলিউডি গণমাধ্যমে এ নিয়ে যাচাই হয়েছে।

ronobir-binodon69-2
এই তথাকথিত ‘ব্রেকআপ’ সংবাদটি ছড়িয়েছে দীপিকার হলিউডি ডেব্যুর শুরু থেকেই। ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন ছবিতে দীপিকার অন্তর্ভুক্তির পর প্রথমে এমন সম্ভাবনা জানিয়েছেন অনেকেই, দীপিকা-রণবীরের সম্পর্ক বুঝি গোল্লায় গেল! সে সময় দীপিকা বলিউড থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন। ওদিকে রণবীর সিং ‘বেফিকর’ ছবিতে চুমু খাওয়ার রেকর্ড গড়তে লাগলেন বাণী কাপুরের সঙ্গে। ‘ব্রেকআপ’ সংবাদের আগুনে আরো জ্বালানি দিতে আর কি লাগে!

তবে ‘কফি উইথ করণ’-এ রণবীর সিং অতিথি হয়ে গিয়ে এই বিষয়গুলো অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন। করণ জোহরের চতুর প্রশ্নে তিনি জবাব এড়িয়ে যাননি, বরং বিয়ের বিষয়ে তাঁর চিন্তা যে দীপিকাকে নিয়েই—সেটা বলে ফেলেছেন মুখ ফুটে। সম্প্রতি আরেকটি জাঁকজমক পার্টিতে দীপিকার হাত ধরে এগিয়েছেন বীরদর্পে। এ বাঁধন যে সহসা ছেঁড়ার নয়, তা অনেকটাই স্পষ্ট তাঁর আচরণে।

তাহলে কেন এই ‘ব্রেকআপ’ গুজব? উত্তর সহজ, সম্ভবত ব্যবসায়িক প্রচারণা। সম্পর্কে বনিবনা না হওয়া, পেশাদারি প্রতিশ্রুতি রক্ষা—এসব স্রেফ বানানো কথা। সামনে রণবীর আর দীপিকার কেবল জুড়ি বাঁধা নয়, আলাদা আলাদা ছবিও আসছে বিশাল বাজেটের। এসবের সাফল্যের জন্য একটু ব্রেকআপ গুজ তো বেশ কার্যকরী হতেই পারে, তাই নয় কি!

ছবিগুলোর নামও মাথায় রাখুন। ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেইজ’, ‘পদ্মাবতী’, ‘বেফিকর’; আরো কত কি! সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক চিন্তাভাবনাগুলো তো করতেই হয়!

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ