,

ককেশাসের আইএস আমির নিহত

is-emir_আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ককেশাসে পরিচালিত এক অভিযানে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় আমির নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা- এফএসবি।

রোববার এক বিবৃতিতে রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ককেশাস অঞ্চলে পরিচালিত এক অভিযানে স্থানীয় আমির রুস্তম আসেলদেরভ ও তার চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।

এফএসবি জানায়, ৩৫ বছর বয়সী রুস্তমকে ২০১৩ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ শহরে এক বিস্ফোরণের ঘটনায় দায়ী করা হয়। ওই হামলায় ৩৪ জন নিহত হন। এছাড়া ২০১২ সালে দাগেস্তানে গাড়ি বিস্ফোরণের ঘটনাতেও রুস্তম জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় ১৪ জন নিহত হন।

২০১৪ সালে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেন রুস্তম। পরে তাকে ককেশাস প্রদেশের গভর্নর ঘোষণা করে আইএস।

আইএস আমির রুস্তম শেখ আবু মোহাম্মাদ আল-কাদরি নামেও পরিচিত ছিলেন। তাকে সংগঠনটির ককেকশাস অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা