,

সৌদি আরবে ‘নিষিদ্ধ’ ৫০ নাম, আপনারটিও নয়তো?

photo-1480772568ধরা যাক, আপনার নাম লিন্ডা, আমির কিংবা নবী। তাহলে সৌদি আরবে কেউ আপনাকে এই নামে ডাকতে পারবে না। কারণ এসব নাম দেশটিতে নিষিদ্ধ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো প্রজ্ঞাপনের মাধ্যমে ৫০টি নামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর এর ফলে এসব নাম কেউ তাঁদের পরিবারের কোনো সদস্যের জন্য রাখতে পারবেন না। আগে থেকে এসব নাম রেখে থাকলেও আর সেই নামে ডাকা যাবে না।

গালফ নিউজ জানিয়েছে, দেশটির নাগরিক বিষয়ক বিভাগ থেকে নিষিদ্ধ ঘোষিত এই ৫০টি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।

বেঞ্জামিন নামটিকে আরবিতে উচ্চারণ করা হয় বেনিয়ামিন। ইসলাম ধর্মের নবী হজরত ইয়াকুব (আ.)-এর ছেলের নাম ছিল বনি আমিন। তবে এটাও ঠিক যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামও বেনিয়ামিন নেতানিয়াহু।

এ ছাড়া তালিকায় থাকা কিছু নাম ইসলামপন্থী নয় বা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেই সঙ্গে রাজপরিবারের সদস্য নির্দেশিত হতে পারে এমন কিছু নামও নিষিদ্ধ করা হয়েছে। যেমন মালিক যার অর্থ রাজা, মালিকা যার অর্থ রানি।

যেসব নাম নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো : মালাক, আবদুল আতি, আবদুল নাসের, আবদুল মুসলেহ, বেনিয়ামিন, নারিস, ইয়ারা, সিটাভ, লল্যান্ড, তিতাজ, বাররাহ, আবদুন নবী, আবদুর রসুল, সুমোও, আল মামলাকা, মালিকা, মামলাকা, তবারক, নারদীন, স্যান্ডি, রাম, মালিন, ইলায়েন, ইনার, মালিকতিনা, মায়া, লিন্ডা, রান্ডা, বাসমালা, জিব্রাইল, আবদুল মুঈন, আবরার, ইমান, বায়ান, বাসিল, উইরিলাম, নবী, নবীয়া, আমির, তালিন, আরাম, নারিজ, রিতাল, এলিস, লারিন, কিবরিয়াল ও লরেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা