বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর হামলা : ওয়াসিম বিডি’ ফেসবুক পেজ অ্যাডমিনের সন্ধানে পুলিশ (ভিডিও)

x240-zfg-1ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় ‘ওয়াসিম বিডি’ ফেসবুক পেজের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য ফেসবুক পেজটি’র অ্যাডমিনের ব্যাপারে অনুসন্ধানে নেমেছে পুলিশ। বিষয়টি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরের এআইজি (কনফিডেন্সিয়াল)-এর কাছে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে ‘ওয়াসিম বিডি’র অ্যাডমিন কারা বা কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে তা উদ্ঘাটনের জন্য বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ২৯শে অক্টোবর নাসিরনগর থানার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক পেজে পবিত্র কাবা শরীফের উপর হিন্দুদের শিবের মূর্তির ছবি প্রকাশ করে। এতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়।

 

এর প্রেক্ষিতে মামলা দায়ের করা হয় এবং গত ৩০শে অক্টোবর রসরাজ দাসকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ওই মামলা তদন্তকালে রসরাজের ফেসবুকসহ অন্যান্য বিভিন্ন ফেসবুক পেজ অনুসন্ধানে ‘ওয়াসিম বিডি’ নামের একটি পেজ লক্ষ্য করা যায়। সেই পেজে ইসলাম ধর্মের বিভিন্ন ছবির সঙ্গে হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিমা সংযোজন করে নানারকম এডিট করা ছবি পোস্ট করা হয়েছে, যা বিভিন্ন ধর্মীয় উস্কানি সৃষ্টিসহ সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তোলে। তাই ওয়াসিম বিডি পেজটির অ্যাডমিন কারা বা কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে তা উদঘাটন করা জরুরি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি। পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসপির চিঠির ভিত্তিতে আইটি এক্সপার্টদের মাধ্যমে ‘ওয়াসিম বিডি’ অ্যাডমিনের খোঁজখবর নেয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছেন তারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ