,

দেখুন যার জন্য আত্মহত্যা করলেন অভিনেত্রী প্রীতির

 

বিনোদন ডেস্ক :মাথায় গুলি করে আত্মহত্যা করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার ভাই। মৃতের নাম নিতিন চৌহাণ। শুক্রবার সকালে রাস্তার ধারে নিজের গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।নিতিন সম্পর্কে অভিনেত্রীর তুতো ভাই। সিমলায় থাকতেন।

ipl-2016-preity-zinta-hot-images-pictures-photos-7
পুলিশ তাঁর গাড়ির ভিতর থেকে একটি পিস্তল এবং একটি সুইসাইড নোট উদ্ধার করে। নিতিনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে বছর দুয়েক আগে তাঁর সম্পর্ক ছিন্ন হয়। এই নিয়ে আদালতে একটি মামলাও চলছিল। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। অভিযোগ, স্ত্রী ও শ্বশুরবাড়ির চাপেই আত্মহত্যার পথ বেছে নেন নিতিন।

নিতিনের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর শুতে যান তিনি। কিছু ক্ষণ পরে নিতিনের ঘরে তাঁর মা গেলে সেখানে ছেলেকে দেখতে পাননি। ভেবেছিলেন ছেলে হয়ত ড্রাইভিংয়ে বেরিয়েছেন। সকালে গিয়েও নিতিনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। এরই মধ্যে প্রতিবেশীদের এক জন বাড়ি থেকে কিছুটা দূরে নিতিনের গাড়ি দেখতে পেয়ে খবর দেন। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে নিতিনের নিথর দেহ উদ্ধার করে।

তদন্তে নেমে পুলিশ নিতিনের গাড়ি এবং বাড়ি থেকে দু’টি সুইসাইড নোট উদ্ধার করে। ওই নোটে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলেছেন নিতিন। ওই নোটে এটাও লেখা ছিল যে, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে নিতিনের স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি, নিতিনের কাছে পিস্তল কোথা থেকে এল তা-ও খতিয়ে দেখছে পুলিশ। যদিও নিতিনের পরিবারের দাবি, কোনও অস্ত্রই তাদের বাড়িতে ছিল না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে