,

যে কারনে সানি লিওনকে খুঁজতেই ব্যস্ত ইয়াহু

বিনোদন ডেস্ক :এএফপিইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু ইন্ডিয়ায় এবারও সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বলিউড তারকা সানি লিওনকে। এ নিয়ে টানা পাঁচবার ইয়াহু ইন্ডিয়ায় খোঁজ করা ব্যক্তিদের মধ্যে শীর্ষ অবস্থানে থাকলেন তিনি।

405720-352675-sunny5

চলতি বছর নানা ঘটনার কারণে আলোচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকতে পারতেন ওই তালিকার শীর্ষে। কিন্তু না, তেমনটি হয়নি। সবার আগ্রহ যেন সানিকে নিয়েই। আর ভক্তদের এই আগ্রহকে শক্তি করে প্রধানমন্ত্রী মোদী ও ‘বজরঙ্গি ভাইজান’ সালমান খানকে পেছনে ফেলে ‘মোস্ট সার্চ পারসোনালিটি অব দ্য ইয়ার ২০১৬’ হয়েছেন আলোচিত অভিনেত্রী সানি লিওন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর ইয়াহু ইন্ডিয়া ‘ইয়ার ইন রিভিউ’ তালিকা প্রকাশ করে। এতে দেখা হয়, এক বছরে ভারতীয়রা ইন্টারনেটে কোন কোন বিষয়ের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। আর এ থেকেই ‘মোস্ট সার্চ পারসোনালিটি অব দ্য ইয়ার’ নির্বাচন করা হয়।
জিসম-২ তারকা সানি লিওন এই নিয়ে পাঁচ বার ‘মোস্ট সার্চ পারসোনালিটি অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন।
ইয়াহুর এই ‘মোস্ট সার্চ পারসোনালিটি অব দ্য ইয়ার’ এর তালিকায় এবার পুরুষদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছেন সালমান খান। এর পরের অবস্থানে ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। এরপর যথাক্রমে রয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও আমির খান।
তালিকায় নারীদের মধ্যে সানি লিওনের পর জনপ্রিয়তার শীর্ষে আছেন করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর আলোচনায় আসা বলিউড অভিনেত্রী বিপাশা বসু। এরপরেই আছেন দীপিকা পাড়ুকোনে ও ক্যাটরিনা কাইফ।=

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে