,

ভক্তদের শবনম ফারিয়ার জবাব (ভিডিও)

 

বিনোদন ডেস্ক :সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। সবার মতো শোবিজ অঙ্গনের তারকারাও এ মাধ্যমটি ব্যবহার করে থাকেন।
shabnam1480758854
ফেসবুকের মাধ্যমে কাজ ও ব্যক্তিগত নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তারা। কখনো কখনো ফেসবুকে লাইভে এসেও ভক্তদের সঙ্গে কথা বলেন তারকারা। এতে যেমন ভক্তদের কাছাকাছি আসেন তেমনি ভক্তদের কমেন্টসের কারণে মাঝে মাঝেই বিব্রতকর অবস্থায় পড়েন তারা।

সম্প্রতি মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে নোংরা মন্তব্য করে কয়েকজন ভক্ত। তারপর গতকাল শুক্রবার শবনম ফারিয়া তার ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে এসব মন্তব্যের জবাব দেন তিনি। এ সময় ক্ষিপ্ত হয়ে অশ্লীল বাক্যও ব্যবহার করেন ফারিয়া।

ভিডিও বার্তায় শবনম ফারিয়া বলেন, ‘কিছুক্ষণ আগে আমার পেজে আমি একটি ছবি পোস্ট করি। তারপর এতে অসংখ্য মন্তব্য পড়ে। কিছু মন্তব্য দেখে আমি খুবই অবাক হয়েছি। আমার অ্যাডমিন দেখলাম এসব মন্তব্য ডিলিট করছে। আমি বললাম প্লিজ, এসব মন্তব্য ডিলিট করবে না। আমি দেখতে চাই মানুষ কতটুকু পর্যন্ত যেতে পারে। ভাই, আপনাদের একটা মেয়ে ফুল হাতার একটি কামিজ পরা, তার সারা শরীর ঢাকা। এমন একটি ছবি দেখে যদি কোনো ছেলের…।’

‘অ্যাট এইটিন : অলটাইম দৌড়ের ওপর’শিরোনামের টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। এতে তার বিপরীতে অভিনয় করেন তৌসিফ। এ জুটির এ টেলিফিল্মটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। তারপর নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 

https://youtu.be/-OfcBYF_Ee0

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে