,

প্রযোজকদের ওপর চটেছেন শ্রদ্ধার পরিবার

 

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে মুক্তি পেয়েছে ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা রক অন-টু। সিনেমাটি প্রযোজনা করেছেন রিতেশ সিদওয়ানি এবং ফারহান আখতার।শোনা যাচ্ছে, এই দুই প্রযোজকের ওপর নাকি ভীষণ চটেছেন শ্রদ্ধার পরিবার। রক অন-টু সিনেমার বক্স অফিস ব্যস্ততাই নাকি তাদের ক্ষিপ্ত হওয়ার মূল কারণ।

shraddha_kapoor20161202152357

এ প্রসঙ্গে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রক অন-টু সিনেমাটি মুক্তির আগে শ্রদ্ধা এবং তার পরিবার প্রযোজকদের সিনেমাটি মুক্তির তারিখ স্থগিত করতে বলেছিলেন। কারণ তারা মনে করেছিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করায় সবাই টাকা পরিবর্তন নিয়েই ব্যস্ত থাকবে। এ কারণে কেউ সিনেমা হলে যেতে পারবেনা।

কিন্তু তাদের কথায় কান দেননি প্রযোজকরা। তারা নাকি জোর গলায় বলেছিলেন, এই ব্যাপারটি তাদের সিনেমায় কোনো প্রভাব ফেলবে না। সিনেমাটি হিট হবে। কিন্তু মুক্তির পরই মুখ থুবরে পড়ে সিনেমাটি।

এদিকে রক অন-টু সিনেমার আগে টানা পাঁচটি হিট সিনেমা উপহার দিয়েছেন শ্রদ্ধা। ষষ্ঠ সিনেমায় এসে ব্যর্থ তিনি। বলিউডে শ্রদ্ধার অভিষেক হয় তিন পাত্তি সিনেমার মাধ্যমে। এরপর তার দুটি ব্লকবাস্টার হিট সিনেমা আশিকি-টু ও এক ভিলেন। দুটোই একশ কোটির মাইলফলক স্পর্শ করেছে। তারপর হায়দার, এবিসিডি-টু এবং বাঘি সিনেমা ভক্তদের উপহার দেন তিনি। তিনটি সিনেমায় ছিল ব্যবসাসফল এবং জনপ্রিয়। মেয়ের সিনেমা এভাবে বক্স অফিস ব্যর্থ হওয়ায় প্রযোজকদের ওপর খেপেছেন এ অভিনেত্রীর পরিবার।

গত ১১ নভেম্বর মুক্তি পায় রক অন-টু সিনেমাটি। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রক অন সিনেমার সিক্যুয়েল এ সিনেমাটি প্রথম উইকেন্ডে আয় করেছে মাত্র ৭ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির নিট আয় দাঁড়ায় ১৩ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে