,

১৯ বছর পর ফিরছেন কাজল?

 

বিনোদন ডেস্ক : সুপারহিট তামিল সিনেমা ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’র সিক্যুয়েল নির্মাণ করবেন নির্মাতা সৌন্দর্য্য রজনীকান্ত। শোনা যাচ্ছে, এতে অভিনয় করবেন অভিনেত্রী কাজল।

kajal20161203074226

এর আগে সৌন্দর্য্য রজনীকান্ত ঘোষণা দিয়েছিলেন, এ সিনেমায় বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করবেন।সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’ বা ‘ভিআইপি টু’ সিনেমায় অভিনয় করবেন দিলওয়ালে খ্যাত অভিনেত্রী কাজল দেবগন। এতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে এ বিষয়ে পরিচালক ও কাজল কেউ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

ধানুশ অভিনীত এ সিক্যুয়েলে অভিনয়ের জন্য কাজল যদি সম্মতি জানান তবে দীর্ঘ ১৯ বছর পর তামিল সিনেমায় দেখা যাবে তাকে। কাজল অভিনীত সর্বশেষ তামিল সিনেমা ‘মিনসারা কানাভু’। রোমান্টিক ঘরানার এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী। ১৯৯৭ সালে মুক্তি পায় সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে