বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঘর ভাঙলো সারিকার

sarikaবিনোদন প্রতিবেদক : বেশ কিছুদিন ধরে কানাঘুষা চলছিল জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকার দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। জানা গেছে, গত এক মাস ধরেই স্বামী মাহিম করিমের সঙ্গে থাকছেন না সারিকা।

বিশ্বস্ত একটি সূত্রে জানায়, গেল নভেম্বরেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় সারিকার। কারণ তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল। মিডিয়াতে কাজ করা নিয়ে এ মনোমালিন্যের সূত্রপাত।

যোগাযোগ করা হলে সারিকা বলেন, ‘বৈবাহিক কিংবা ঘর ভাঙার বিষয় নিয়ে কিছুই বলতে চাই না। যদি কিছু জানাতে হয় আরো পরে জানাবো।’

কথার প্রসঙ্গ ঘুরিয়ে সারিকা বলেন, ‘আমি বর্তমানে আগের মতো আবারো নাটক-বিজ্ঞাপনে মনোযোগী হয়েছি। এ বিষয় নিয়ে কথা বলুন, অন্য কিছু না। আগামীতে আরো বেশি বেশি কাজ করবো। খুব শিগগিরই আদনান আল রাজীবের নির্দেশায় প্রাণের একটি বিজ্ঞাপনের কাজ করেছি সেটি প্রচারে আসবে। আগামীতে খণ্ড নাটকের জন্য সিডিউল দিয়েছি সেগুলো করবো।’

উল্লেখ্য, ২০০৬ সালে মডেলিং আর ২০১০ সালে অভিনয় দিয়ে সবার নজর কাড়েন সারিকা। তারপর ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরেছিলেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। গো নিউজ২৪

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ