,

কবির বকুল-পিএ কাজলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

175212_11বিনোদন প্রতিবেদক : গীতিকার কবির বুকল ও চলচ্চিত্র পরিচালক পি এ কাজলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সুনামগঞ্জের বিচারিক হাকিমের আদালত। আজ বৃহস্পতিবার বিচারক শহীদুল আমীন এ আদেশ দেন।

‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি প্রতারণার মাধ্যমে একটি চলচ্চিত্রে ব্যবহারের অভিযোগে করা মামলায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

গত ১৩ এপ্রিল গানটির মূল গীতিকার বাউল জবান আলী দুজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সুনামগঞ্জ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাউল জবান আলীর রচিত গান ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’  কণ্ঠশিল্লী কুমার বিশ্বজিৎ তাঁর ‘রোদেলা দুপুর’ অ্যালব্যামে গেয়েছিলেন। এ ছাড়া বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছিল। এই গানটি চলচ্চিত্র পরিচালক পি এ কাজল বাজার থেকে সংগ্রহ করে তাঁর পরিচালিত ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করেছেন। আর মূল গীতিকার বাউল জবান আলীর অনুমতি না নিয়েই কবির বকুল গানের অনেক শব্দ পরিবর্তন করে নিজের নাম ব্যবহার করেছেন। নয়া দিগন্ত অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা