,

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে চুক্তি কলম্বিয়ার পার্লামেন্টে অনুমোদন

1480563209আন্তর্জাতিক ডেস্ক : ফার্ক বিদ্রোহীদের সঙ্গে করা শান্তি চুক্তির অনুমোদন দিয়েছে কলম্বিয়ার সরকার। এ বছর আগস্টে হাভানায় কলম্বিয়া সরকার ও ফার্ক গেরিলারা ঐতিহাসিক চুক্তিতে সই করে। দীর্ঘ আলোচনা, গণভোট ও সংশোধনীর পর সেই চুক্তিটি অবশেষে দেশটির কংগ্রেসে অনুমোদন পেল।

আগস্টে সরকার সই করার পর চুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু কলম্বিয়ার বিরোধী দল। সেখানে শক্তভাবে নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলভেরো উরিবে। এই চুক্তি বিষয়ে গণভোট হলে শেষ পর্যন্ত চুক্তিটি বাতিল করতে বাধ্য হয় সরকার। সেই সঙ্গে আবারো নতুন চুক্তির ঘোষণাও দেয় তারা।

এর প্রেক্ষিতে ২২ নভেম্বর নতুন করে আলোচনা ও সংশোধনের মাধ্যমে এই চুক্তিতে সই করে উভয় পক্ষ। এ সময় জানানো হয়, গণভোটে আর চুক্তিটি পাশ হবে না। এবার সরাসরি পার্লামেন্টে (কংগ্রেসে) ভোটের জন্য চুক্তিটি প্রেরণ করা হবে। এরই ভিত্তিতে দেশটির স্থানীয় সময় বুধবার এই চুক্তিটি দেশটির পার্লামেন্টে অনুমোদন পেল।

উল্লেখ্য, দীর্ঘ ৫০ বছর যাবত কলম্বিয়া সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফার্ক বিদ্রোহীরা। এই দীর্ঘ সময়ে উভয় পক্ষের কমপক্ষে ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা