নয়া প্রেমে অ্যাঞ্জেলিনা জোলি!
বিনোদন ডেস্ক : ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই হলিউডে ভেসে বেড়াচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির প্রেমের গুঞ্জন। হলিউডের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, জোলির নতুন প্রেমিক আর কেউ নন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত তারকা জনি ডেপ। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর অনেকদিন নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন জোলি। ঠিক সে সময় তার পাশে এসে দাঁড়িয়েছেন জনি। এরপর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। তাদের একসঙ্গে বিভিন্ন রেস্তোরাঁয় এবং লং ড্রাইভে যেতে দেখা গেছে। এমনকি জোলির দত্তক নেওয়া ছেলেমেয়েরাও জনিকে ‘জনি পাপা’ বলে ডাকা শুরু করেছে_ এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলি জনির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ভিত্তিহীন বলে দাবি করেছেন।











