,

নায়িকা এত লম্বা!

mowsomi-homeবিনোদন প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (৩০ নভেম্বর) দিনব্যাপী সমাবেশ করেছে টেলিভিশন মিডিয়ার ১৩টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন (এফটিপিও)। ‘শিল্পে বাঁচি শিল্প বাঁচাও’- স্লোগান নিয়ে এই সমাবেশে হাজারো শিল্পী-কলাকুশলী অংশ নেন।

দেশের জনপ্রিয় টিভি তারকাদের প্রায় সবাই এসেছিলেন এই সমাবেশে। এসেছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদও। মিডিয়াতে লম্বা অভিনেত্রী হিসেবে এমনিতেই পরিচিতি রয়েছে তার। বুধবার সমাবেশে মৌসুমী হামিদকে দেখে তার এক ভক্ত বলে উঠলেন, ‘নায়িকা এত লম্বা!’

এই মন্তব্যটি যিনি করেছেন তার নাম শামীম। কথা প্রসঙ্গে তিনি জানালেন, মৌসুমী হামিদের ভক্ত তিনি। আজই প্রথম কাছ থেকে প্রিয় নায়িকাকে দেখেছেন। কিন্তু ছবি তোলা হলো না।

শামীম বলেন, ‘মৌসুমী হামিদকে দেখেই এখানে ঢুকেছি। তার সঙ্গে ছবি তুলতে চাইলেও তিনি ছবি তোলেননি।’

পরে এই প্রতিবেদক গিয়ে মৌসুমী হামিদকে অনুরোধ করলে তিনি ছবি তুলতে রাজি হন। অবশেষে ইচ্ছে পূরণ হয় শামীমের। এ সময় মৌসুমী হামিদ কিছুটা সময় কথাও বলেন শামীমের সঙ্গে। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে