বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর এলাকায় মাহি

mahiya_mahi_3বিনোদন প্রতিবেদক : মাহিয়া মাহি বিয়ের পর কিছুটা সময় বিরতি দিলেও আবারো নতুন করে বেশকিছু ছবিতে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি। এই ছবিগুলোর মধ্যে আসছে ১০ই ডিসেম্বর থেকে ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত একটি ছবিতে কাজ করতে সুনামগঞ্জে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘গোলাপতলীর কাজল’। এ ছবিতে তাকে সাইমন ও আসিফ নূরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি নিয়ে মাহি মানবজমিনকে বলেন, আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছি। ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ শেষ করেই নতুন এ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। নতুন এ ছবিটির দৃশ্যধারণ হবে সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে বেশ কিছু লোকেশনে টানা কয়েকদিন কাজ হবে। পরিচালক এতদিন ধরে লোকেশন নির্বাচন করেছেন। আমার বিশ্বাস, ত্রিভুজ প্রেমের এ ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবিতে জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জীবন সংসার’ ছবির একটি পুরনো গান নতুন করে থাকছে। আগুন ও কনকচাঁপার কণ্ঠ দেয়া ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ গানটি নতুন করে ব্যবহৃত হবে নতুন এ ছবিতে। গানটিতে ন্যান্‌সির সঙ্গে কণ্ঠ দেয়ার পাশাপাশি নতুন করে সংগীতায়োজন করছেন হাবিব ওয়াহিদ। উল্লেখ্য, ‘গোলাপতলীর কাজল’ ছবিতে মাহির পাশাপাশি সাইমনকে একজন মানসিক রোগীর চরিত্রে এবং আসিফ নূরকে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মাহি অভিনীত আরও বেশকিছু ছবি নির্মাণাধীন। এরমধ্যে রয়েছে বদিউল আলম খোকনের ‘হারজিত’, শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’। এছাড়া নাম ঠিক না হওয়া আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। আর বছর শেষে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি সেন্সরে জমা হচ্ছে। এ ছবিতে তাকে আরিফিন শুভর বিপরীতে একজন সাংবাদিকের চরিত্রে দর্শক দেখতে পাবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ