,

তুরস্কে স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে নিহত ১২

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১১ শিক্ষার্থীসহ ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

fire-in-turkey

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু-কে আদানার গভর্নর মাহমুদ দেমিরতাস বলেন, এ পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আদানার মেয়র হুসেইন সোজলু স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-কে বলেন, নিহতদের ১১ জনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আর একজন তাদের তত্ত্বাবধায়ক।

স্থানীয় টেলিভিশন প্রতিবেদনে দেখা গেছে, তিন তলা ভবনটিতে জ্বলছে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন। এই বেসরকারি ছাত্রাবাসে ৩৪ জন শিক্ষার্থী থাকত বলে জানা গেছে।

বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে আগুন লেগে থাকতে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর ভবনটি থেকে লাফিয়ে পড়ে কয়েকজন আহত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা