বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর পর ফের কারিশ্মার সঙ্গে সালমান

বিনোদন ডেস্ক :৯০-এর দশকে কারিশ্মা আর সালমানের কেমিস্ট্রি ছিল ঘরে ঘরে চর্চার বিষয়। দু’জনেই জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছেন গত কয়েক বছরে।

salman-khan-biography-book-being-salman

তখনও মিলেনিয়াম আসেনি কিন্তু মিলেনিয়াম জেনারেশন বলিউডের চকচকে-ঝকঝকে মেকওভারে মুগ্ধ হয়ে রয়েছে।
মাধুরী-শাহরুখ-কারিশ্মা-সালমান-অজয়-কাজলের সেই যুগের কথা কি সহজে ভুলবেন এখন তিরিশের কোঠা ছুঁইছুঁই দর্শক। শুধু তাঁরাই বা কেন, এখন যাঁরা বিশের কোঠার মাঝামাঝি, তাঁদের অনেকেরই কৈশোরের ক্রাশ ছিলেন করিশ্মা আর সালমান তো এখনো হাঙ্ক।

বলিউডে এই মুহূর্তে বড় খবর, ফের ১৯ বছর পরে জুটি বাঁধতে চলেছেন কারিশ্মা ও সালমান। পরিচালক সাজিদ নাদিয়া দওয়ালার ছবি ‘জুড়ওয়া ২’-তে দেখা যাবে এই জুটিকে। এই ছবিতে কিন্তু নায়কের ভূমিকায় রয়েছেন বরুণ ধবন ও নায়িকার ভূমিকায় দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। কিন্তু প্রযোজকের মতে, কারিশ্মা-সালমানের উপস্থিতি ছাড়া ৯০ দশকের সুপারহিট ছবির দ্বিতীয় ভার্সনটি জমবে না। তাই স্ক্রিপ্টটি এমনভাবেই লেখা হয়েছে যাতে কারিশ্মা-সালমান জুটিকে যেন দেখা যায় ছবিতে।

এই বিষয়ে এখনো পর্যন্ত সালমানের মতামত জানা যায়নি কিন্তু একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কারিশ্মা এই ছবি নিয়ে বেশ উৎসাহিত। ছবিতে তাঁর অংশগ্রহণ ঠিক কতটা থাকবে সেই বিষয়ে এখনো স্পষ্টভাবে জানা না গেলেও তিনি যে ছবিটির ব্যাপারে অত্যন্ত আগ্রহী সেটা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন পরিচালক ডেভিড ধবনকে। এছাড়া কারিশ্মা আরও বলেছেন যে ছবির নায়কের ভূমিকায় বরুণকে কাস্টিং করাতে তিনি খুশি কারণ তাঁর মতে, বরুণকে ভাল মানাবে নায়কের চরিত্রে। এর পর সালমানের দিক থেকেও আনুষ্ঠানিক সম্মতি মিললে সোনায় সোহাগা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ