,

নেদারল্যান্ডসে আংশিক নিষিদ্ধ হচ্ছে বোরকা, সংসদে অনুমোদন

nedarlandsআন্তর্জাতিক ডেস্ক : স্কুল, হাসপাতাল বা জনপরিবহনের মত স্থানে নিকাব এবং বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার এক প্রস্তাব নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্ন-কক্ষ অনুমোদন করেছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, যে সব জায়গায় পরিচয় দেওয়া আবশ্যক শুধু সেসব জায়গায় নিকাব বা বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ হবে। তবে রাস্তাঘাটে বোরকা এখন নিষিদ্ধ হচ্ছেনা।

আইন ভাঙলে সর্বোচ্চ ৪১০ ইউরো জরিমানা হতে পারে। তবে এই প্রস্তাবে সংসদের উচ্চ-কক্ষ সেনেটেরও অনুমোদন লাগবে।
নেদারল্যান্ডসে খুব কম সংখ্যক মুসলিম মহিলা বোরকা পরেন। এক হিসাবে এই সংখ্যা বড়জোর পাঁচশ হবে। তবে কট্টর দক্ষিণপন্থি দল ফ্রিডম পার্টি অনেকদিন ধরে বোরকা নিষিদ্ধ করার দাবি করছে।

এই দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এবং আগামী মার্চের নির্বাচনে দলটিকে নিয়ে দেশের মূলধারার দলগুলো উদ্বেগের মধ্যে রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৫০ সদস্যের সংসদের ১৩২ জনই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এমনকি ক্ষমতাসীন উদারপন্থী দলগুলোর কোয়ালিশন দলগুলোও পক্ষে ভোট দেয়। ফ্রান্সে গত কয়েকবছর ধরে প্রকাশ্য জায়গায় নিকাব নিষিদ্ধ। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা