,

এক ছবিতে পুরো বচ্চন পরিবার?

aishwariya-abhishek-jaya-amitavবিনোদন ডেস্ক : ২০০৫ সালে ‘বান্টি অউর বাবলি’ সিনেমার ‘কাজরারে’ গানে প্রথম একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ঐশ্বরিয়া অবশ্য তখনও বচ্চন পরিবারের সদস্য হননি। অভিষেক ও অ্যাশের বিয়ের পর ‘সরকার রাজ’ ছবিতে তাঁরা তিনজনই অভিনয় করেছিলেন। কিন্তু জয়া বচ্চনসহ কোনো ছবিতে এখন পর্যন্ত তাঁদের অভিনয় করা হয়নি।

আলাদাভাবে অবশ্য বাবা-ছেলে, শ্বশুর-পুত্রবধূ ও স্বামী-স্ত্রী বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু অভিষেকের খুব ইচ্ছা করে এমন একটি ছবিতে অভিনয় করতে যেখানে তাঁর সঙ্গে মা, বাবা ও স্ত্রী সবাই অভিনয় করবেন।
অভিষেক বচ্চন বলেন, ‘বিষয়টা এমন না যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে বলেই চারজন মিলে একটি ছবিতে অভিনয় করব। সেই ছবির গল্প অবশ্যই আমাদের চারজনেরই পছন্দ হতে হবে।’

তিনি এটাও জানান যে, পরিবারের চারজন একই ছবিতে অভিনয় করতে পারলে তাঁরা সবাই অনেক বেশি খুশি হবেন। কিন্তু এটাও ঠিক, সবাইকে একসঙ্গে রাজি করানোটাও একটা ঝামেলার কাজ। আর এক ছবিতে বচ্চন পরিবারের ৪ তারকাকে দেখতে পেলে দর্শকরাও বেশ আনন্দ পাবেন। হিন্দুস্থান টাইমস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে