,

তামিল ‘কুইন’ তামান্না

বিনোদন ডেস্ক : ‘কুইন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কঙ্গনা রাণৌত। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, এ সিনেমাটি তামিল ভাষায় রিমেক হবে।

tamannaah-bhatia-wallpaper-cool-images-48516xbqnk
সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সিনেমার পুননির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রেভাথি ও সুহাসিনী মণি রত্নম। আর এতে কঙ্গনা রাণৌতের চরিত্রে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ‘কুইন’ সিনেমায় তামান্না অভিনয় করার জন্য সম্মতি দিয়েছেন। খুব শিগগিরই শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হবে। এ সিনেমার অংশ হতে পেরে উচ্ছ্বসিত তামান্না।

‘কুইন’ সিনেমা রিমেকের কথা যখন তামান্নাকে জানানো হয় তখন উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আছি।’

প্রবীণ অভিনেতা থিয়াগারাজানাদ সিনেমাটি রিমেকের জন্য স্বত্ত্ব কিনেছেন। সিনেমাটি প্রযোজনা করছেন এই অভিনেতা। বর্তমানে সিনেমাটির সংলাপ লেখার কাজ চলছে।

সর্বশেষ ডেভিল সিনেমায় দেখা গেছে তামান্নাকে। এ সিনেমায় একটি নারী কেন্দ্রিক চরিত্রে অভিনয় করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে