,

মোদিসহ ২২ শীর্ষ রাজনীতিককে হত্যার পরিকল্পনা, আটক ৩

modi-new-story_647_112716032824আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২২ শীর্ষ রাজনীতিককে হত্যার পরিকল্পনায় তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তারা জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্য। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) গতকাল সোমবার তামিলনাড়ু রাজ্যের মাদুরাই থেকে তাদের গ্রেপ্তার করে।

ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এনআইএ তাদের জেরা করে প্রধানমন্ত্রী মোদিকে হত্যার চক্রান্তের কথা জানতে পারে। গতকাল এনআইএ তদন্তকারী দল জিআর নগর, ওসমাননগর ও ইসমাইলপুরমে অভিযান চালিয়ে এম কারিম, আসিফ সুলতান এবং আব্বাস আলী নামের তিন জঙ্গিকে গ্রেপ্তার করে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক আটক করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিন জঙ্গির দেশের ২২ জন শীর্ষ নেতাকে হত্যা করার পরিকল্পনা ছিল। পাশাপাশি গোয়েন্দারা জানতে পেরেছেন জঙ্গিদের হত্যার তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন। তারা ভারতে বিভিন্ন দূতাবাসে হামলার পরিকল্পনাও করেছিল। আগে গ্রেপ্তার হওয়া আল-কায়দা জঙ্গি হাকিম ও দাউদ সোলেমানকে জেরা করে এদের সম্পর্কে তথ্য জানতে পারে এনআইএ। আরো দুই আল-কায়েদা জঙ্গিকে গ্রেপ্তার অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা