বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলেপ্পোতে পিছু হটছে বিদ্রোহী বাহিনী

 

আন্তর্জাতিক ডেস্ক :বিদ্রোহীদের দখলে থাকা এলাকার চার ভাগের তিন ভাগই পুন নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে প্রেসিডেন্ট বাশার আসাদের অনুগত বাহিনী। আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান থেকে ভারি গোলাবর্ষণে পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা।আলেপ্পোতে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা দু ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যা তাদের জন্য একটি বড় ধাক্কা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে সরকারি বাহিনী অগ্রসর হওয়ার পথে প্রচুর মাইন ও বিস্ফোরক অকার্যকর করছে।

image-8432

সংঘর্ষের ভয়ে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। স্থানীয় বাসিন্দারা বলছেন, বেঁচে থাকা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে।আলেপ্পোর একটি স্কুলের এক শিক্ষক আব্দুল্লাহ আল হামদো বলেন, চার মাস ধরে অবরুদ্ধ থাকার পর শহরে আর কোন খাবার নেই।বেসামরিক নাগরিকেরা পালিয়ে হয় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছেন নতুবা সরকার নিয়ন্ত্রিত এলাকায়।কিন্তু সব পক্ষের কাছেই মারা পড়ছেন তারা।

 

সিরিয়াতে আরব রেড ক্রিসেন্ট জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে চার হাজারের মতো বেসামরিক নাগরিক পালিয়ে আশ্রয় নিয়েছে।বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বেসামরিক নাগরিকদের উদ্ধারকারী সিরিয়ার সংস্থা হোয়াইট হেলমেটস বলছে যানবাহন চালানোর জ্বালানির অভাবে তারা আহতদের সরিয়ে নিতে পারছে না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ